কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গণভবনে লুটের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, সেনাবাহিনীকে ফোন

মোহাম্মদপুর থেকে গণভবন লুটের টাকা উদ্ধার। ছবি : সংগৃহীত।
মোহাম্মদপুর থেকে গণভবন লুটের টাকা উদ্ধার। ছবি : সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। সব শ্রেণি-পেশার মানুষ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে দেশত্যাগ করেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও লুটপাট চালায় গণভবনে। সেদিন লুটপাটকারীরা টাকা-পয়সা, শাড়ি-চুড়ি, আসবাবপত্র থেকে শুরু করে গণভবনে থাকা হাঁস-মুরগি, গরু-ছাগল, এমন কি ফুলের গাছও তুলে নেন।

সেদিন কয়েকজন ব্যক্তি মিলে গণভবন থেকে একটি সিন্দুক লুট করেন। সিন্দুকে থাকা টাকা ভাগাভাগি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। তাদেরই একজন ফোন করে বিষয়টি সেনাবাহিনীকে জানায়। তাৎক্ষণিক সেনা ও র‌্যাব সদস্যদের একটি টিম গিয়ে নগদ ৮ লাখ টাকাসহ সিন্দুকটি উদ্ধার করে।

সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করেন র‌্যাব ও সেনা সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা জানান, গণভবন থেকে নেওয়া টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে একজন কল করে টাকা নেওয়ার বিষয়টি আমাদের জানায়। আমাদের টিম এসে ৮ লাখ টাকা উদ্ধার করি। তবে ফোন করা ব্যক্তির তথ্যমতে সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল।

মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিমের দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাদির বলেন, আমরা ৮ লাখ টাকা উদ্ধার করেছি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X