কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০২:৩৫ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে হত্যার অভিযোগ, যুবক আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে বাড়িতে ডেকে নিয়ে মারধর করে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম ফাতেমাতুজ জোহরা স্বর্ণা এবং এ অভিযুক্ত যুবকের নাম জিসান।

স্বর্ণা ফরিদপুরের সদরপুর উপজেলার চরডুবাই গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শহিদুল ইসলামের মেয়ে। মা শেলি সুলতানার সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

আরও পড়ুন : আশুলিয়ায় বাসে অগ্নিকাণ্ড: যুবদল নেতাসহ গ্রেপ্তার ৬

নিহতের ফাতেমার চাচা মো. আবু জাফর জানান, বাবা-মায়ের একমাত্র মেয়ে স্বর্ণা। এনিমেল শেল্টার নামে একটি সংস্থায় কাজ করতেন স্বর্না। সংস্থাটি বেওয়ারিশ কুকুরের স্বাস্থ্যসেবা দেয়। একই সংস্থায় কাজ করেন জিসান নামে ওই যুবক। সোমবার সন্ধ্যায় জিসান স্বর্নাকে ফোন করে মিরপুর ১ নম্বর সেকশন শাহআলী থানার পিছনে জিসানের বাসায় ডেকে নেন। এরপর রাত ১০টার দিকে অসুস্থ অবস্থায় স্বর্ণাকে জিসান আবার মিরপুরের ১২ নম্বর সেকশনে স্বর্ণাকে বাসার গ্যারেজে রেখে চলে যায়। পরে স্বর্নার মা স্বজনদের সহযোগীতায় মেয়েকে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা অভিযোগ করেন স্বর্ণার মুখমন্ডলসহ শরীরে মারধরের চিহ্ন রয়েছে। জিসানই স্বর্ণাকে ডেকে নিয়ে মারধর করেছে। যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে কি কারণে স্বর্ণাকে মারধর করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তারা।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন জানান, মরদেহটি ঢাকা মেডিকেলে কলেজ মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য জিসান নামে এক যুবককে আটক করা হয়েছে। বিস্তারিত পরে বলা জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X