কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ট্রাকচাপায় হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা

‘ঘাতক সেই ট্রাকের মালিক পলাতক আ.লীগ নেতা’

চাপা দেওয়া গাড়ি ও ঘাতক ট্রাক। ছবি : কালবেলা
চাপা দেওয়া গাড়ি ও ঘাতক ট্রাক। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন, হাসনাত ও সারজিসকে চাপা দেওয়া ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। একইসঙ্গে তিনি জানান, ওই নেতা হাসিনা সরকার পতনের পর থেকে পালাতক আছেন।

রাফি বলেন, ট্রাকটি গাড়িতে চাপা দেওয়ার পর আরও দুটি বাইকে চাপা দেয়। বাইক দুটি আমাদের ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করছিল।

তিনি বলেন, আমরা ট্রাকটিকে আটকাতে পারি। ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে ধরে আমরা যখন জিজ্ঞেস করি গাড়িতে কেন চাপা দেওয়া হল? তখন তারা বলতে থাকে - চাপা দিয়েছি, কি করবেন? মারবেন? মেরে ফেলেন। জেলে দেবেন? দেন।

রাফি বলেন, আমরা জানি না আমাদের নিরাপত্তা কতটুকু। দিন নাই, রাত নাই আমরা ছুটতেছি। যখন যেখানে সমস্যা হচ্ছে, আমরা যাচ্ছি এবং কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। কিন্তু কিছু মহল শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। আর তারই প্রতিফলন আজ আপনারা দেখলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X