কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৬:২৮ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

রয়েছে স্ত্রী-সন্তান, হিজড়া সেজে রাস্তায় চাঁদাবাজি

চাঁদাবাজি করার অভিযোগে গ্রেপ্তার আটজন। ছবি : কালবেলা
চাঁদাবাজি করার অভিযোগে গ্রেপ্তার আটজন। ছবি : কালবেলা

হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই পুরুষ। কিন্তু তারা হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। পাপ্পু তাদের গুরুমাতা হিসেবে আছেন। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রত্যেককে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়। গ্রেপ্তারদের কারও বাড়ি লক্ষ্মীপুর, কারও সিরাজগঞ্জ, পাবনা- কাউকে আবার আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে। কিন্তু তবুও তারা হিজড়া সেজে চাঁদাবাজি করছিলেন।

তিনি আরও জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহিদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করে তারা। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। পরে তিনি ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X