কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫

আজিমপুর কবরস্থান। ছবি : সংগৃহীত
আজিমপুর কবরস্থান। ছবি : সংগৃহীত

রাজধানীর আজিমপুর কবরস্থান এলাকায় চাঁদাবাজি চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের লালবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন— আরমান মিয়া (৫৪), মো. জাহিদ মিয়া (৩০), মো. জামিল হোসেন (৩৪), মো. আরমান ইসলাম (৩৭) এবং রবিন মিয়া (৩৪)।

কবরস্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা অভিযোগ করেছেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে পুরোনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল। তারা প্রতি কবর থেকে মাসিক ১ হাজার ৫০০ টাকা চাঁদা দিতে বাধ্য করত। চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো।

ভুক্তভোগীদের দাবি, চক্রটির নেতৃত্বে রয়েছেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন। এ ছাড়া উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালকের সরকারি চাকরির আড়ালে এই চক্রের সদস্য ফালান চাঁদাবাজিতে সহযোগিতা করতেন।

স্থানীয় সূত্র জানায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও চাঁদাবাজি চক্রটি সক্রিয় রয়েছে। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির কর্মীরা সময় ভেদে এ কাজে যুক্ত।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও চাঁদাবাজি কার্যক্রমের বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এসব বিষয়ে জানতে আমিনুল ইসলাম আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X