কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র হত্যায় অর্থ জোগান দানে অভিযুক্ত রক্তিম শর্মা গ্রেপ্তার

রক্তিম শর্মা। ছবি : সংগৃহীত
রক্তিম শর্মা। ছবি : সংগৃহীত

ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় অর্থ জোগান দানে অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রুয়েট শাখার সাবেক নেতা রক্তিম শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এলাকাবাসীর সহযোগিতায় তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রক্তিম শর্মার গ্রেপ্তার নিয়ে এলাকাবাসী ও ছাত্ররা সন্তোষ প্রকাশ করেছে।

জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় রক্তিম শর্মা নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে আসাদগেট এলাকায় সংঘটিত ছাত্র হত্যার জন্য অর্থ জোগান দিয়ে আসছিল। এ ঘটনায় ৫ আগস্টের পর থেকেই তাকে খুঁজছিলেন ছাত্ররা।

রক্তিম শর্মা সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সিন্ডিকেটের একজন সদস্য হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, যেমন- ১২ আইটি প্রকল্প, ৮ আইটি প্রকল্প, শিফট প্রকল্প, লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টসহ আরও অনেক প্রকল্পে দলীয় প্রভাব খাটিয়ে কাজ আদায় করতেন।

তথ্যসূত্র মতে, আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আশ্রয়ে থাকা ব্যক্তিরা এই চক্রে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তারা অনিয়ম ও কারসাজির মাধ্যমে আইসিটি মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে কাজ বাগিয়ে নিতেন।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X