কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালালে ভারতীয় বিমানে আনা মদ ধরিয়ে দিল কুকুর

প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের ঘ্রাণশক্তির সাহায্যে মদ উদ্ধার করে। ছবি : কালবেলা
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের ঘ্রাণশক্তির সাহায্যে মদ উদ্ধার করে। ছবি : কালবেলা

ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াড।

বুধবার (২২ জানুয়ারি) ডগ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’র সাহায্যে এসব উদ্ধার করা হয়।

কলকাতা থেকে ঢাকাগামী Indigo-6E1107 ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ৭নং লাগেজ বেল্টে দুটি বেনামি লাগেজ পাওয়া গেলে বিমানবন্দর কর্মকর্তাদের সন্দেহের উদ্রেক হয়।

পরে Indigo এয়ারলাইন্সের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর ডগ স্কোয়াড টিমের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’ তাদের ঘ্রাণশক্তির (ডগ স্নিফিং) সাহায্যে লাগেজ দুটি সন্দেহজনক হিসেবে শনাক্ত করে।

সবার উপস্থিতিতে ওই ব্যাগেজ ২টি থেকে ৩১ বোতল (৩১ লিটার) বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার ও জব্দ করা হয়। ব্যাগ দুটোর মালিক শনাক্ত করা সম্ভব না হলে কাস্টম কর্মকর্তার নির্দেশে ওই মালামাল দাবিবিহীন আটক করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর ঘটনার সত্যতা স্বীকার করে জানান - ‘প্রশিক্ষিত ডগ স্কোয়াড দ্বারা আমরা নিয়মিতভাবে মাদক উদ্ধার ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। এয়ারপোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময়ই অঙ্গীকারবদ্ধ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১১

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১২

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৩

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৪

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৫

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৬

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৭

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৮

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৯

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

২০
X