রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাবি শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ

বক্তব্য চলাকালে রাবি শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ। ছবি : কালবেলা
বক্তব্য চলাকালে রাবি শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন তুলতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ার সময় রাবি শাখা শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ সময় পাশেই ছিলেন রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য চলাকালে ছাত্রদলের দিক থেকে শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ করা হয়।

এ সময় শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেন, ‌‌‘রাবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে নাকি সংঘর্ষ চলছে— এমন মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছেন রাবি ছাত্রদল সভাপতি। ছাত্রশিবির মনোনয়ন ফরম উত্তোলন করতে যাবে এটা জেনেই বহিরাগতদের এনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও রাকসু ভবনে তালা দিয়েছে। রাকসু শিক্ষার্থীদের অধিকার। এটি নিশ্চিত করতে ছাত্রশিবির গঠনমূলক আন্দোলন চালু রাখবে।’

শিবিরের রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমি মনোনয়ন তুলতে এসেছি। যারা আমাকে বোতল নিক্ষেপ করেছেন তাদের বলতে চাই, আমরা কিন্তু আমাদের শক্তি প্রদর্শন করিনি। আমরা কারও সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা মনোনয়ন ফরম তুলতে এসেছি, তুলে চলে যাব।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলের ভাইদের আমরা বন্ধু সংগঠন মনে করি। তারা যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসে থাকেন, তাহলে তারা তা আদায় করুক। আমরা কোনো বাধা দিচ্ছি না। জুলাই পরবর্তী এসে কেউ যদি শক্তি প্রদর্শন করতে চায়, তাহলে তারা যেন ছাত্রলীগ থেকে শিক্ষা নেয়।’

এর আগে, সকাল ৯টা থেকে রাকসু কার্যালয়ের সামনে অবস্থান নেয় রাবি ছাত্রদল। পরে বেলা সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন নেতাকর্মীরা। পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। দুপুর ১টার দিকে তালা ভেঙে রাকসুর কার্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X