কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আইনি সহায়তা দেওয়ার কথা বলে ধর্ষণ, অতঃপর...

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নির্যাতিত এক নারীকে আইনি সহায়তা দেওয়ার কথা বলে ধর্ষণ করার অভিযোগে শাহরিয়ার কবির সজল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সজল পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী সাংবাদিকদের বলেন, অভিযুক্ত শাহরিয়ার কবির সজলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী নারী জানিয়েছেন, তিনি দীর্ঘদিন যাবত তার স্বামীর প্রতারণার শিকার। তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে গত ২০ ফেব্রুয়ারি শাহরিয়ার কবির সজল তাকে আইনি সহযোগিতা দেওয়ার কথা বলে ভাটারা থানাধীন তার বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকিও দেন সজল।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী বলেন, ভুক্তভোগী নারী ঢামেক হাসপাতালে ভর্তি আছেন। রোববার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল ওসিসির সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন সংবাদিকদের জানান, ভিকটিম আজ রোববার আমাদের এখানে ভর্তি হয়েছেন। আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) তার ফরেনসিকসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X