কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ শয়ন গ্রেপ্তার 

দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী শিহাব হোসেন শয়ন। ছবি : সংগৃহীত
দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী শিহাব হোসেন শয়ন। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর, শেরে বাংলানগর ও আদাবর এলাকায় ‘কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও শীর্ষ সন্ত্রাসী’ শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শয়ন মিরপুর মডেল থানাধীন ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কও। অভিযানে শয়নের আরও দুই সহযোগী রিদয় এবং সোহাগকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩ মার্চ) মধ্যরাতে রাজধানীর মানিক অ্যাভিনিউয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়নের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর সেনাবাহিনীর দুটি দল তার সম্ভাব্য গন্তব্যের পয়েন্টে দুটি চেকপয়েন্ট স্থাপন করে। পরে মোটরসাইকেল চালানোর সময় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শের-ই-বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার শয়নকে পরবর্তীতে আদাবর থানায় নেওয়া হয়।

৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, ‘শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাত মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের অন্যতম সহযোগী। ঢাকা উত্তরের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান এবং রাষ্ট্রনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ঢাকা থেকে শেরপুরে পালিয়ে যান। সম্প্রতি তিনি আগারগাঁও এলাকায় তার সন্ত্রাসী বাহিনীকে পুনর্গঠিত করতে ঢাকায় ফিরে আসেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেঁজগাও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান কালবেলাকে বলেন, তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে তার নামে থাকা বাকি মামলাগুলোতে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

জানা গেছে, গ্রেপ্তার শয়নের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ত্রিপল মার্ডার, ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাজি এবং অপহরণসহ অন্তত ১০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। গত জুলাই-আগস্টে শিক্ষার্থীদের দমন-পীড়নের অভিযোগে ৫ আগস্টের পরে তার বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X