কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৮ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সহপাঠীকে নিয়ে ‘হাসাহাসি’, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিহত জাহিদুল ইসলাম পারভেজ। ছবি : সংগৃহীত
নিহত জাহিদুল ইসলাম পারভেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে রাজধানী বনানী স্টার টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. মওদুদ বলেন, প্রাথমিকভাবে স্কলার্স ও প্রাইমএশিয়া নামে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। আমরা তদন্ত করছি।

এই বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে সিঙাড়া খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জেরে এ ঘটনার সৃষ্টি হয়।

ওসি আরও জানান, বিষয়টি নিয়ে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে জেরা শুরু করেন। একপর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জাহিদের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, বর্তমানে জাহিদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১০

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১১

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১২

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৩

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৪

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৫

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৬

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৭

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৮

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

২০
X