কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২। ছবি : কালবেলা
উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ ২ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা-পূর্ব থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুই আসামি হলেন- মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ২টা ৫০ মিনিটে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের বিপরীতে একটি প্রাইভেটকারে কয়েকজন লোক অজ্ঞাতনামা এক ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তরা পূর্ব থানা পুলিশের নজরে আসে। থানার একটি চৌকস টিম ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের ও অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি শনাক্ত করে।

এরপর সোমবার (২৮ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন বেলা ১১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্ব চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তার ৪ জন মিলে ভিকটিম আরিফকে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায় এবং পাওনা টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছে আসামিরা। অপহরণকারীদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছে।

গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে । মামলার সুষ্ঠু তদন্ত, অপহরণে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান ও ভিকটিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X