কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদ গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদ। ছবি : সংগৃহীত
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদ। ছবি : সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্যা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের সেনাবাহিনী আটক করেছে বলে জানায় স্থানীয়রা। তবে, আটকের বিষয়টি এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বিকেল ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, আমরা আটকের খবর শুনেছি। তবে কে, কখন, কোথা থেকে আটক করেছে- সে বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরাও বিষয়টি জানার চেষ্টা করছি। এ অভিযানে জেলা পুলিশের কোনো সদস্য অংশ নেয়নি।

এদিন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘কয়েকমাসের নিরলস প্রচেষ্টার পর অবশেষে গ্রেপ্তার হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন।

উল্লেখ্য, ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এখনো সক্রিয় রয়েছে। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। তালিকায় সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের নামও ছিল।

নব্বইয়ের দশকের শেষ দিকে (১৯৯৭ সালে) ঢাকার অপরাধজগতে সক্রিয় থাকা সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল ও মোল্লা মাসুদ মিলে গঠন করে ভয়ংকর অপরাধচক্র ‘সেভেন স্টার গ্রুপ’। এই গ্রুপে একসঙ্গে কাজ করার সুবাদে মোল্লা মাসুদের সঙ্গে সুব্রত বাইনের ঘনিষ্ঠতা আরও গভীর হয়।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X