কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য মেশকাত গ্রেপ্তার

মো. মেশকাত হোসেন বাক্কা। ছবি : সংগৃহীত
মো. মেশকাত হোসেন বাক্কা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘জয় বাংলা ব্রিগেড’-এর সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সোমবার (০২ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিটিটিসির দাবি, গ্রেপ্তারকৃত মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

সিটিটিসির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে মো. মেশকাত হোসেন বাক্কাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি জানিয়েছে, এর আগে গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর রমনা পার্ক এলাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সংলগ্ন স্থানে একটি গোপন বৈঠকের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, সেখানে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশে একটি ষড়যন্ত্রমূলক সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়, যাতে মেশকাত হোসেন এজাহারভুক্ত অন্যতম আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

১০

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১১

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১২

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৪

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৫

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৬

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৭

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৯

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২০
X