কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০২:৩৮ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান। ছবি : সংগৃহীত
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া -১ আসনের সাবেক এমপি আ ক ম সরওয়ার জাহানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ‍জুন) ‎মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে সাবেক এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়েছিল, আ কা ম সরওয়ার জাহান ও মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধে একে অপরের সহায়তায় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা মূল্যের সম্পদ ভোগ দখল করে। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা দায়ের করা হয়।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে জানা যায়, আসামিদের নামে অর্জিত অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করেন বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১০

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১১

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১২

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৩

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৪

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৫

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৬

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৭

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৮

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৯

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

২০
X