কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার ধানমন্ডি ৩২ নাম্বার এলাকায় চাপাতি দেখিয়ে ছিনতাই করে পুলিশের সামনে দিয়ে নির্বিঘ্নে হেঁটে গেল ছিনতাইকারী। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন প্ল্যাটফর্মে। এই ভিডিও শেয়ার দিয়ে নানা ধরনের সমালোচোনা ও পুলিশের দিকে আঙুল তুলছেন অনেকেই। ভিডিও ছড়িয়ে পড়ার পরে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে খুঁজছে পুলিশ।

ভিডিও ও ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, ‘আমরা খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। এটা গতকাল রাত ১২টা থেকে সোয়া ১২টার দিকের ঘটনা। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটা একজন সাধারণ মানুষ করেছেন।’

ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে ফুটপাতে অসংখ্য মানুষের মধ্যে সাদা শার্ট পরা এক ভুক্তভোগীকে একজন ছিনতাইকারী চাপাতির ভয় দেখায়। চাপাতির ভয়ে ভুক্তভোগী তার সঙ্গে থাকা ব্যাগ ছিনতাইকারীর দিকে ছুড়ে মারে। পরে ডান হাতে ব্যাগটি কুড়িয়ে বামহাতে চাপাতি নিয়ে সাধারণ মানুষ ও রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের সামনে দিয়ে বিপরীত পাশে চলে যান ছিনতাইকারী। এই ভিডিওটি একজন গাড়ির ভেতর থেকে করেন।

ভিডিওতে শোনা যায়, ‘হাতে চাপাতি দেখি, পুলিশ কিছু কয় না।’

পুলিশ পাশে থাকার পরেও কেন এগিয়ে আসলো না- এমন প্রশ্নের জবাবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘রাস্তায় যে ট্রাফিক পুলিশগুলো ছিলেন, তাদের নজর ট্রাফিক নিয়ন্ত্রণের দিকেই ছিল। তখন গাড়ির অনেক চাপ ছিল। তখনই অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটে যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১০

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১১

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৩

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৪

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৫

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৬

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৭

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৮

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৯

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

২০
X