কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিক নাদিম হত্যা

ইউপি চেয়ারম্যান বাবুকে ঢাকায় আনা হয়েছে

মাহমুদুল আলম ওরফে বাবুকে সন্ধ্যায় র‌্যাব মিডিয়া সেন্টারে আনা হয়। ছবি: সংগৃহীত
মাহমুদুল আলম ওরফে বাবুকে সন্ধ্যায় র‌্যাব মিডিয়া সেন্টারে আনা হয়। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনায় জড়িতের অভিযোগে গ্রেপ্তার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে ঢাকায় আনা হয়েছে।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় তাকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে নিয়ে আসা হয়। এ ব্যাপারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবে র‌্যাব।

এর আগে গত বুধবার (১৪ জুন) সংবাদ প্রকাশকে কন্দ্রে করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন তার মৃত্যু হয়।

এদিকে নাদিম হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে মামলা হয়েছে। আজ দুপুরে বকশীগঞ্জ থানায় মামলাটি করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম। এর আগে সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে বাবুকে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X