কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ছুরি ও সহযোগীসহ গ্রেফতার ‘তোমাদের আরিফ ভাইয়া’

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ৪ সদস্য। ছবি: কালবেলা
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ৪ সদস্য। ছবি: কালবেলা

মিরপুরের কিশোর গ্যাংপ্রধান মো. আরিফ মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি মিরপুরের কিশোর গ্যাং ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রুপের প্রধান। এ সময় তার আরও ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- হৃদয় (২০), মো. আলম (১৯) এবং মো. রমজান (১৯)।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার জার্মান টেকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার আরিফ মিরপুরের চিহ্নিত কিশোর গ্যাং প্রধান। তার দলের নাম ‘তোমাদের আরিফ ভাইয়া’। দলবল নিয়ে বিভিন্ন স্থানে মারামারি করা, আতঙ্ক সৃষ্টি করাই তাদের কাজ। তার গ্রুপে ১০-১২ জন সদস্য রয়েছে। তারা ম্যাসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে। গ্রুপের কোনো সদস্য কোথাও আক্রান্ত হলে বাকিরা ছুরি, লাঠি নিয়ে সেখানে হামলা করে।

আরিফ নিজেই এই গ্যাং পরিচালনা করেন। গ্যাংয়ের প্রধান হিসেবে তিনি নিজে গলায় ‘তোমাদের আরিফ ভাইয়া’ নামে ট্যাটুও করেছেন। গতকাল রোববার রাতে তারা ছুরি, চাকু সঙ্গে দলবল নিয়ে আরেকজনকে মারতে যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার জার্মান ট্যাকনিক্যালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১০

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১১

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১২

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৩

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৫

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৭

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৯

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

২০
X