কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বমি করে অভিনব কায়দায় ছিনতাই করেন তারা

মিরপুরে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
মিরপুরে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

মিরপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর মডেল থানার ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বমি করে অভিনব উপায়ে সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তার ৩ জন হলেন, এফ এম সাজ্জাদ হোসেন প্রকাশ সাগর (৩৮), মো. ওয়াসিম আকরাম (৩৫) এবং মো. জাহিদুল ইসলাম (৩০)।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সাগর এই দলের প্রধান। এই দলে সাতজন সদস্য রয়েছে। তারা তিন ভাগে ভাগ হয়ে কাজ করে। প্রথমে তারা কোনো বাসে ওঠে। একজন টার্গেটের ওপর বমি করে দেয়। তখন দুই, তিন সদস্য সেখানে হৈ চৈ শুরু করে জটলা তৈরি করে। সুযোগ বুঝে দুই সদস্য ভিড়ের মধ্যে থাকা মানুষের মোবাইল, মানিব্যাগ নিয়ে বাইরে অপেক্ষমাণ বাকি সদস্যকে দিয়ে দেয়। এরপর সবাই সুযোগ বুঝে পালিয়ে যায়। কাজের সুবিধার্তে তাদের নিজস্ব সাংকেতিক ভাষা আছে। তারা টার্গেটকে ডাকে মামা নামে, পুলিশকে ডাকে লাতা নামে, এ ছাড়া দলনেতাকে মিস্ত্রী, সহযোগীকে তালবাজ কিংবা ঠেকো, গাড়িকে চাক্কা বলে। তারা নিজেদের গ্রুপের নাম দিয়েছে সেভেন স্টার। দলের সাত সদস্য সাত পৃথক জেলার বাসিন্দা। তারা তিন বছর ধরে একসাথে কাজ করলেও কেউই কারও বাসা চেনে না!

তিনি বলেন, ছিনতাইকৃত টাকা তারা তিন ভাগে ভাগ করে। একভাগ দলনেতা, একভাগ তাদের মামলা মোকাবিলার এবং এক ভাগ বাকি সদস্যদের। তাদের কেউ একজন গ্রেপ্তার হলে বাকি সদস্যরা জামিন করায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে সাগর, ওয়াসিম এবং জাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি এবং ওয়াসিমের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X