কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বৌদ্ধ ভিক্ষু সেজে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন

বৌদ্ধ ভিক্ষু সেজে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন

ভুয়া কাগজপত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেছিল অমরজিদ বড়ুয়া নামে এক ব্যক্তি। বৌদ্ধ ভিক্ষু সেজে তিনি এ আবেদন করেন। জালিয়াতি করে ভিসার আবেদন করায় তার বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

গত সোমবার অমরজিদ বড়ুয়া ঢাকায় মার্কিন দূতাবাসে সাক্ষাৎকার দিতে যান। এ সময় তাকে গ্রেপ্তার করে গুলশান থানা। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩ আগস্ট চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকার অমরজিদ বড়ুয়া নামে এক ব্যক্তি মার্কিন দূতাবাসে ভিসার আবেদন করেন। তিনি আবেদনের সঙ্গে আমেরিকার ওয়েস্ট লস অ্যাঞ্জেলেসের বৌদ্ধ প্যাগোডা থেকে আনা একটি আমন্ত্রণপত্র দেন। এ ছাড়া তিনি শ্রীলঙ্কার বৌদ্ধ প্যাগোডার পুরোহিত করুণা ধার্মা নামে এক নাগরিকের পাঠানো একটি আমন্ত্রণপত্রও দূতাবাসে উপস্থাপন করেন। পরে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ অমরজিদ বড়ুয়ার আমন্ত্রণপত্র যাচাই করে জানতে পারে, আমন্ত্রণপত্রটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।

এরপর গত সোমবার তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। দূতাবাসের কর্মকর্তা, নিরাপত্তাকর্মী ও ঢাকার পুলিশের জেরার মুখে তিনি জালিয়াতির কথা স্বীকার করেন। তখন তাকে দূতাবাস থেকে গ্রেপ্তার করা হয়।

দালালের কথা তিনি এমন বেশ ধরেছেন বলে অমরজিদ বড়ুয়া জানিয়েছেন। ওই দালালই তার কাগজপত্র তৈরি করে দেন। তার সঙ্গে দালালের ১০ লাখ টাকার চুক্তিও হয়েছে।

এ বিষয়ে গুলশান থানার ওসি বি এম ফরমান আলী বলেন, ‘অমরজিদ বড়ুয়া বৌদ্ধ ভিক্ষু সেজে আমেরিকা যাওয়ার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। আসলে তিনি একজন টেকনিশিয়ান। আমেরিকায় যাওয়ার জন্য নিজের পরিচয় লুকিয়ে ছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X