কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে কবি রাধাপদ রায়ের ওপর হামলা

রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক রফিকুল ইসলাম।
রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক রফিকুল ইসলাম।

চারদিন পর চারণ কবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবক রফিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে নাগেশ্বরী উপজেলা ত্যাগ করার পথে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর।

হামলার শিকার কবি রাধাপদ রায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাদাইখাল গোড্ডারাপাড় গ্রামের বাসিন্দা। একসময় পেশায় নির্মাণশ্রমিকের কাজ করা রাধাপদ এক দশক আগে কিশোরগঞ্জের মন্দিরে থাকতেন। সেখানেই তিনি কবিতা ও ছন্দের চর্চা শুরু করেন। স্বভাবকবি খ্যাত এই প্রবীণ মূলত বিগত ৫-৬ বছর পূর্বে পল্লিকবি হিসেবে পরিচিতি পান। স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে নিয়ে তার পরিবার। হামলায় আহত কবি বর্তমানে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা জানান, ‘রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। এসপি স্যার বিস্তারিত জানাবেন।’

এর আগে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভিতরবন্দ ইউনিয়নের মাদইখাল গোড্ডারাপাড় গ্রামে কবি রাধাপদ রায়ের বাড়ির পশ্চিমে ডুবুরির ব্রিজের কাছে কবির ওপর আকস্মিক হামলা করেন রফিকুল। এতে কবির পিঠ ও ঘাড়ে ক্ষতের সৃষ্টি হয়। গত ছয় মাস আগে রফিকুলের বড় ভাই কদুর রহমানের সঙ্গে বিরোধের জেরে এই হামলা করা হয়েছে বলে ধারণা কবি রাধাপদের।

এ ঘটনায় কবিপুত্র জুগল চন্দ্র বাদী হয়ে রফিকুল ও তার বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। রফিকুল গ্রেপ্তার হলেও কদুর রহমান এখনও পলাতক রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X