কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সর্বহারা থেকে হিযবুতে নিয়ামুল

গ্রেপ্তার নিয়ামুল ইসলাম।
গ্রেপ্তার নিয়ামুল ইসলাম।

যশোর অভয়নগরের নিয়ামুল ইসলাম (৪৫)। কেউ তাকে চেনেন শেখ ইমামুল ইসলাম লিটন ওরফে সুইট নামে। রাজা, দুলাল বা রানা নামেও চেনেন সংগঠনের সদস্যরা। এক সময়ে ছিলেন নিষিদ্ধ সর্বহারা পার্টির (এমএল-জনযুদ্ধ) সামরিক শাখার সদস্য। তখন জড়িয়েছেন হত্যাকাণ্ডেও। এক মামলার রায়ে আদালত তাকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন। তবে এই দণ্ড মাথায় নিয়েই বাম চরমপন্থা থেকে ধর্মীয় উগ্রপন্থি নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের যোগ দিয়েছিলেন।

২৭ বছর ধরে পালিয়ে থাকার পর সোমবার পুরান ঢাকার আরমানিটোলা এলাকা থেকে এই নিয়ামুলকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররজিম ইউনিট (এটিইউ) সদস্যরা।

জঙ্গি দমনে সম্পৃক্ত পুলিশ ইউনিটের কর্মকর্তারা বলছেন, সাধারণত বামধারার রাজনীতি করে ধর্মীয় উগ্রপন্থী সংগঠনে যুক্ত হওয়ার রেকর্ড পাওয়া যায় না। তবে নেয়ামূল তা করেছেন। হিযবুতে যোগ দিয়েও নানা নাশকতায় যুক্ত ছিলেন।

এটিইউ জানিয়েছে, গতকাল ভোরে পুরান ঢাকার আরমানিটোলা এলাকা থেকে নিয়ামুলকে গ্রেপ্তার করা হয়। সে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং একটি হত্যা মামলায় ৩০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। এই আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিল।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপিার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গ্রেপ্তার নিয়ামুল আগে সর্বহারা পার্টির (এমএল-জনযুদ্ধ) সামরিক বিভাগের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৯৬ সালে চাঞ্চল্যকর চেয়ারম্যান আলী আকবর খান হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী তিনি। আকবর হত্যা মামলায় আদালত তার বিরুদ্ধে ৩০ বছর সশ্রম কারাদণ্ড দেন। তা মাথায় নিয়েই ২০০৯ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দাওয়াত পেয়ে সে বামপন্থি সংগঠন থেকে ধর্মীয় উগ্রবাদী সংগঠনে যোগ দেয়। সে দীর্ঘ প্রায় ২৭ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

এটিইউ কর্মকর্তারা বলছেন, নিয়ামুলের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় ২টি, খুলনা জেলার সদর ও তেরখাদা থানায় ৩ টি, যশোর জেলার অভয়নগর থানায় ৩ টিসহ মোট ৮ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X