কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার তিনজনই ছুটির দিনের ছিনতাইকারী! 

ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার হয় মো. হৃদয়, মো. রুমান এবং মো. সুজন। ছবি : কালবেলা
ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার হয় মো. হৃদয়, মো. রুমান এবং মো. সুজন। ছবি : কালবেলা

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ঝুটপট্টি এলাকার রাব্বানী হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. হৃদয় (১৯), মো. রুমান (২০) এবং মো. সুজন (১৯)। মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন জানান, গ্রেপ্তাররা মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে সুজন ও রুমান গার্মেন্টকর্মী। আর হৃদয় সিএনজি অটোচালক। তারা শুধু ছুটির দিনের রাতেই ছিনতাই করেন। সাধারণত বৃহস্পতিবার রাত এবং শনিবার ভোরই তাদের প্রধান টার্গেট। বৃহস্পতিবার রাতে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যায়, আবার অনেকেই ঢাকা আসে। এসব যাত্রীদেরই টার্গেট করেন হৃদয়রা। তাই বৃহস্পতিবার, শুক্রবার সারারাতই তারা ঘুরেন এবং টার্গেট ঠিক করেন। এ ধরনের কোনো যাত্রী একা পেলেই চাকু ধরে সব ছিনিয়ে পালিয়ে যান।

তিনি আরও জানান, শুক্রবার ভোরেও তারা এমন যাত্রীর অপেক্ষায় ছিলেন। ভোর ৫টার দিকে রাব্বানি হোটেলের সামনে ঘোরাফেরা করতে থাকলে পুলিশের সন্দেহ হয়। তাদের থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয় এবং তল্লাশি করে তিনটি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X