কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

৫ লাখ টাকার বাইকে আগুন, ভিডিও থেকে আয় ২২ হাজার 

নিজের পাঁচ লাখ টাকা দামের মোটরসাইকেলে আগুন দিয়ে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মো. রাসেল মিয়া। ছবি: সংগৃহীত
নিজের পাঁচ লাখ টাকা দামের মোটরসাইকেলে আগুন দিয়ে তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মো. রাসেল মিয়া। ছবি: সংগৃহীত

ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে মামলা দিয়েছে- এমন অভিযোগ এনে নিজের ৫ লাখ টাকার মোটরসাইকেলে আগুন দেয় রাসেল ওরফে জুনিয়র টাইগার শ্রফ। মোটরসাইকেল পোড়ানোর দৃশ্য ভিডিও ধারণ করে সেটি ভাইরাল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এই ঘটনার পর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ বলেন, নিজের পাঁচ লাখ টাকার মোটরসাইকেল পুড়িয়ে সেই দৃশ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি ২০০ ডলার (প্রায় ২২ হাজার টাকা) আয় করেন। রাসেলকে কয়েকদিন আগে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। বর্তমানে সে কারাগারে রয়েছেন।

‘ভাইরাল হওয়ার জন্য’ রাসেল এটা করেছেন দাবি করে হারুন অর রশীদ বলেন, সে প্রায়ই মামলার ওই স্লিপ মানুষকে দেখাচ্ছে। এতে আমি মনে করি, একটি আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের বিরুদ্ধে দোষারোপ ছড়াচ্ছে এবং একটি উচ্ছৃঙ্খল ও হটকারী সিদ্ধান্ত।

রাসেল জুয়ার সাইটকে প্রমোট করেন জানিয়ে তিনি বলেন, সে যেনতেনভাবে ভাইরাল হতে চায়। ভিউয়ার বাড়াতে চায়। ১০ লাখ যখন তার ভিউয়ার পারে তখন জুয়ার সাইটের বিজ্ঞাপন পাবে। সে অলরেডি অনেকগুলো জুয়ার সাইট খুলেছে।

রাসেল ২০২০ সালে এইচএসসি পাস করার পরে আর পড়াশোনা করেননি জানিয়ে ব্রিফিংয়ে বলা হয়, মাঝে কিছু সময় ভারতে মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়ে নিজেকে ‘জুনিয়র টাইগার শ্রফ’ পরিচয় দিতেন। তিনি মোটরসাইকেলের বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X