কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ছবি তোলার ছদ্মবেশে ডাকাতি, টার্গেট ডুপ্লেক্স বাড়ি

গ্রেপ্তার ডাকাত দলের ৯ সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার ডাকাত দলের ৯ সদস্য। ছবি : কালবেলা

ডুপ্লেক্স বাড়ি টার্গেট করে কখনো ফেরিওয়ালা আবার কখনো ছবি তোলার ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিত। পরে সুযোগ বুঝে ডাকাতি করত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা।

ঢাকার কেরানীগঞ্জে ডুপ্লেক্স বাড়ি ডাকাতি ঘটনায় করা মামলায় ৯ আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এসপি আসাদুজ্জামান বলেন, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে নিরিবিলি এলাকায় দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িগুলো টার্গেট করে তারা বাড়ির গ্রিল কেটে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। আসামিদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত নগদ ১৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মজিদ বেমারা এলাকায় বোরহান উদ্দিন ভূঁইয়া তার ডুপ্লেক্স বাড়িতে স্বপরিবারে বসবাস করেন। গত ২১ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে জানালার গ্রিল কেটে ৫/৬ জন ডাকাত ২য় তলার রুমের দরজার লক ও সিটকানি ভেঙে রুমে ঢুকেন। তখন বোরহান উদ্দিন এবং তার স্ত্রীকে মারধর করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং গামছা ও ওড়না দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা রুমের ভিতরে ওয়ারড্রপে থাকা নগদ ৮৫ হাজার টাকা নিয়ে নেয়। অতঃপর বোরহান উদ্দিনের ছেলের গলায় ধারালো দা ধরে কাঠের ওয়ারড্রপে থাকা একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া স্বর্ণের হাতের রুলি ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় বোরহান উদ্দিন ভূঁইয়া (৪৩) বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিরা হলো- আসামি মনির ওরফে কাটার মনির, মাসুদ, সামসুদ্দিন ওরফে নানা, আলিফ, জহিরুল, রোকন, সাব্বির, জাহিদ ও শরীফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X