ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধার

রাজিব বিশ্বাস। ছবি : সংগৃহীত
রাজিব বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে তল্লাশি চালিয়ে রাজিব বিশ্বাস নামে এক ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে শাহবাগ থানা পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম হল প্রশাসনের সহযোগিতা নিয়ে হলটির সন্তোষ চন্দ্র ভট্টাচার্য (নিউ বিল্ডিং) ভবনের ৪০১০ নং কক্ষে এই অভিযান পরিচালনা করে। অস্ত্র উদ্ধারের পর কক্ষটি সিলগালা করা হয় বলে হল সূত্র জানিয়েছে।

অভিযুক্ত রাজিব বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া, তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

ঘটনার বর্ণনায় রাত ২টার দিকে জগন্নাথ হলের মাস্টার্সের এক শিক্ষার্থী জানান, ৪০১০ নম্বর রুমে অর্থাৎ আমাদের হলে রাজিব বিশ্বাস নামে এক ছাত্রলীগ নেতা যে রুমে থাকেন সেই রুমে এক/দেড় ঘন্টা আগে অভিযান চালানো হয়েছিল। অভিযান চালিয়ে ওই রুম থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে আমি শুনেছি। নিরাপত্তার স্বার্থে অভিযানের সময় ওইদিকে আমাদের যেতে দেওয়া হয়নি। তবে রুমে রাজিব বিশ্বাসকে পায়নি, অভিযানের খবর পেয়ে আগেই তিনি কোথাও চলে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাত আড়াইটার দিকে রাজীব বিশ্বাস বলেন, আমি হলে ছিলাম না, এখন হলে যাচ্ছি। আমি শুনেছি, আমাদের হলের কয়েকটি রুমে নাকি রেইড দিয়েছে। আমার কক্ষেও নাকি অভিযান চালিয়েছে। আমার রুমে অস্ত্র আসবে কোত্থেকে? পাইলে ঝাড়ু-টাড়ু দেয়ার বা দেয়াল পরিষ্কার করার লাঠি-টাঠি পেতে পারে।

মন্তব্য জানতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে কল দিয়ে পাওয়া যায়নি।

এছাড়া, ঘটনা প্রসঙ্গে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহাকে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

অন্যদিকে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমানকে কল দিয়ে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে জানাবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X