কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

থানা থেকে লুটের অস্ত্র মিলল ব্যোম রায়হানের বাসায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বংশাল থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড সদস্যরা পুরান ঢাকার সিক্কাটুলীর বাসায় অভিযান চালিয়ে ওই পিস্তল উদ্ধার করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বংশালের সিক্কাটুলি এলাকায় রায়হান রাজ ওরফে ব্যোম রায়হানের বাড়িতে অস্ত্রটি পাওয়া যায়। তবে তিনি পলাতক।

একই অভিযানে সামির নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু ও ৫টি কিলার গিয়ার (স্পোকেট) উদ্ধার করা হয়। এসব অস্ত্র রাখার অভিযোগে চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ের থানা লুটের একটি অস্ত্র (বিদেশি পিস্তল) বংশাল এলাকায় গোপনীয়ভাবে লুকানো রয়েছে। ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্রের প্রাথমিক অবস্থান বংশালের সিক্কাটুলীর একটি বাসায় লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে সিক্কাটুলী এলাকায় চারজন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়।

অভিযানে রায়হান রাজ নামের এক ব্যক্তির বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রায়হান রাজ ওই এলাকায় ব্যোম রায়হান গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

বংশাল থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে উদ্ধার করা অস্ত্রটি ওই থানার লুট হওয়া অস্ত্র।

সন্দেহভাজন গ্রেপ্তার চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল আসামি পলাতক রায়হান রাজকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X