শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হতে চেয়েছিলেন এরশাদ শিকদার, অতঃপর...

এস এম ওয়াহিদ। ছবি : সংগৃহীত
এস এম ওয়াহিদ। ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানের উঠতি বয়সী যুবক এস এম ওয়াহিদ। হতে চেয়েছিলেন এরশাদ শিকদার কিংবা রসু খাঁর মতো ভয়ংকর সন্ত্রাসী। সন্ত্রাসী হওয়ার জন্য পরিকল্পনা করেন অন্তত ৯টি খুন করার। নাইট গার্ডেকে হত্যা দিয়ে শুরু হয় ডন হওয়ার কাজ।

শুক্রবার (২২ মার্চ) ওয়াহিদকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

ডিবিপ্রধান বলেন, ইয়াবা খাওয়ার চেয়েও নাকি মানুষ হত্যা বেশি নেশা ওয়াহিদের। হঠাৎ তার মনে বাসনা জাগে সন্ত্রাসী হওয়ার। তার চিন্তা ছিল খুন করলে এলাকার মানুষ তাকে ভয় পাবে। আন্ডারওয়ার্ল্ডের নতুন ডন হতে চেয়েছিলেন তিনি।

হারুন বলেন, ছোটবেলায় বাবা হারিয়ে চাচাদের হাতে নির্যাতন ও নিরাপত্তা কর্মীর হাতে চড়-থাপ্পড় খেত। ফলে তার মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া তার ভেতরে একটি বিকৃত ইচ্ছার জন্ম হয়। দক্ষিণখানসহ উত্তরা এলাকার ত্রাস সৃষ্টি করতে সিরিয়াল কিলিংয়ের পরিকল্পনা করে।

ডিবিপ্রধান বলেন, ওয়াহিদের ভাষ্যমতে- সে যদি হত্যা করতে পারে তাহলে সন্ত্রাসী হিসেবে মানুষ চিনবে। বডিগার্ড থাকবে। তার কথায় মানুষ উঠবে বসবে। অর্থাৎ রসু খাঁ, এরশাদ শিকদারের মতো বড় সন্ত্রাসী হওয়ার ইচ্ছা ছিল তার। এই কথা তার মা কেও বলেছে।

দক্ষিণখানের তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তা কর্মী আফিল মিয়াকে (৫৭) গত ১৮ মার্চ রাতে অজ্ঞাত আসামিরা গভীর রাতে কুপিয়ে হত্যা করে।

এই ঘটনার পর গার্ডের স্ত্রী খোরশেদা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে নেমে হত্যায় জড়িত এক ঘাতককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X