কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৪:২২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হারুন ও বিপ্লবের বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা

সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ ও বিপ্লব কুমার সরকার। পুরোনো ছবি
সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ ও বিপ্লব কুমার সরকার। পুরোনো ছবি

রাজধানীর শেরে বাংলা নগর থানায় ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ ও সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ জয়নুল আবদীন ফারুক।

মামলায় ফারুক অভিযোগ করেছেন, ২০১১ সালে হরতাল উপলক্ষে মিছিল করার সময়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ন্যাম ভবনের সামনে আসলে ফারুকসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের ওপর হামলা করেন সেই সময়ে তেজগাঁও বিভাগের তৎকালীন এডিসি হারুন অর রশীদ ও সহকারী পুলিশ কমিশনার (এডিসি) বিপ্লব কুমার সরকার।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে সাবেক হুইপ ফারুকের মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে দুপুরের দিকে শেরে বাংলা নগর থানায় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে উপস্থিত হন এই বিএনপি নেতা। মামলাটি গ্রহণ করেছেন শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে।

মামলার বিষয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে ২০১১ সালের দুই দিনের জন্য হরতাল কর্মসূচির ডাক দিয়েছিলেন। হরতাল চালাকালীন সময়ে আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশে রওনা দিচ্ছিলাম। তখন পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লবসহ তার অধীনস্থ সকল কর্মকর্তা মিলে মিছিলে বাধা দেয়। কথাকাটাকাটির একপর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার ওপর হামলা করে। এ সময় আমার মাথা ফেটে যায় ও নির্যাতনের একপর্যায়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। লাঠি আঘাতে আমার লিগামেন্ট ছিঁড়ে যায় এবং বাম পাশের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায়। এই ঘটনায় বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম নির্দেশ প্রাপ্ত হয়ে তখন এই থানায় মামলা করতে এসেছিলেন। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরে ঢুকতে দেয়নি। পরবর্তীতে আমরা কোর্টে মামলা করলে তার তদন্ত হয়ে তিন দিনের মধ্যে বাতিল করে দেয়। এবং তখন পুলিশ বাদি হয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দেয় সেই মামলায় আজও পর্যন্ত হাজিরা দিতে যাচ্ছি।

আজকে সুযোগ হয়েছে ছাত্রজনতার রক্তের বিনিময়ে দেশ আজ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তনকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সময়ে আমার ওপর ঘটে যাওয়া হত্যা চেষ্টার ঘটনায় সুবিচার পাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X