কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৯:৪২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অশুভ চক্র আন্দোলনকে ভিন্নখাতে নিতে ষড়যন্ত্রে লিপ্ত : ডিবি হারুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবিপ্রধান। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবিপ্রধান। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি অশুভ চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

বুধবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর টিএসসিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি অশুভ চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। শুধু ষড়যন্ত্র নয়, বাসে আগুন, রেলের স্লিপার তুলে দেওয়া, মেট্রো বন্ধ করার চেষ্টা, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে তারা।

তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের কথা উল্লেখ করে বলেন, গতকাল রাতে বিএনপির অফিসে অভিযান চালিয়ে তাজা ককটেল, লাঠি ও আগ্নেয়াস্ত্র জব্দ করি।

ডিএমপির ডিবিপ্রধান বলেন, কোমলমতি ছাত্রদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি গ্রুপ। আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা, পানি সাপ্লাই দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। যারা এগুলো করছে, তাদের নাম পেয়েছি, শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে গত মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন প্রাণ হারিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১০

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১১

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১২

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৩

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৪

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৫

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৬

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৭

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৮

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৯

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

২০
X