ডুমুরিয়া (খুলনা প্রতিনিধি)
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৯:৩৪ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধ কোটি টাকার নকল কীটনাশক জব্দ ডুমুরিয়ায়

অর্ধ কোটি টাকার নকল কীটনাশক জব্দ ডুমুরিয়ায়

ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রাম থেকে বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফ আসিফের নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা, সাংবাদিকরা, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীর উপস্থিতিতে পাঁচটি কক্ষের তালা ভেঙে কীটনাশক তৈরির কেমিকেল, টাটাক্রফ কীটনাশক কোম্পানির একাধিক নকল কীটনাশক বোতলসহ বিভিন্ন ব্র্যান্ডের বোতল, প্যাকেট, ড্রাম ও সরঞ্জাম জব্দ করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্যানেল কোড ১৮৬০-এর ১৮৬ ধারামতে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে বাড়ির মালিক ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে মাহাবুব রহমান মোড়লকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তাছাড়া ভ্যানচালককে জিজ্ঞাসাবাদের জন্য জন্য আটক করা হয়।

নকল কোম্পানি মেসার্স জেনারেল এগ্রোর প্রোপ্রাইটর এম ডি হেলাল ও বাড়ির মালিক মাহাবুব রহমান মোড়লের ছেলে রাব্বি মোড়লের নামে নিয়মিত মামলা করা হয়। এ সময় প্রায় ৫০ লাখ টাকার নকল কীটনাশক ও কীটনাশক তৈরির সরঞ্জামাদি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে টাটাক্রফ কোম্পানির এমডি জানায়, নকল কোম্পানিতে প্রায় ৫০ লাখ টাকার নকল কীটনাশক ও কীটনাশক তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে প্রশাসন।

বুধবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে নকল কীটনাশক তৈরি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে নকল কীটনাশক তৈরি করে বিভিন্ন কোম্পানির মোড়ক লাগিয়ে বাজারজাত করে আসছিল এম ডি হেলাল নামের এক যুবক। নরনিয়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির পাঁচটি কক্ষ ভাড়া নেয় উপজেলার বানিয়াখালী গ্রামের এম ডি হেলাল।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মূল হোতা হেলাল। কারখানার পাঁচটি কক্ষে স্থানীয় জনগণ ও পুলিশ পাহারায় রাখা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X