কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সহকর্মীকে গুলি করে হত্যাকারী পুলিশ কে এই কাউসার?

কাউসার আলী। পুরোনো ছবি
কাউসার আলী। পুরোনো ছবি

রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে মনিরুল নামে পুলিশের আরেক সদস্য নিহত হয়েছেন। এ সময় জাপান দূতাবাসের এক ড্রাইভার গুলিবিদ্ধ ও পথচারী আহত হয়েছেন।

শনিবার (৮ জুন) রাত ১২টার দিকে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। কাউসার আলী নামে এক পুলিশ সদস্য তাকে হত্যা করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় মনিরুলের ভাই বাদী হয়ে রোববার গুলশান থানায় মামলা করেন। যে মামলায় কাউসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, গতরাতের ঘটনায় নিহতের ভাই মাহবুবুল আলম বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ কাউসারকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চেয়েছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত আদালত কোনো নির্দেশ দেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, কাউসার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত ৫-৬ দিন ধরে বেশ চুপচাপ ছিলেন, কারও সঙ্গে কথা বলতেন না।

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম কালবেলাকে জানান, তাদের প্রাথমিকভাবে ধারণা; মানসিক বিকারগ্রস্ত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী কনস্টেবল মনিরুলকে গুলি করেছে। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।

কে এই কাউসার আলী?

কাউসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের দাড়ের পাড়া এলাকায়। তার পাতার নাম মো. হায়েত আলী, মাতা মোছা. মাবিয়া খাতুন। বর্তমানে তিনি ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। গত রাতে ফিলিস্তিন দূতাবাস লাগোয়া উত্তর পাশের গার্ড রুমে তার ডিউটি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে প্রকাশ্যেই সরকারি মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X