কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী ভর্তির অনুমতি পেল প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়

বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়কে চলমান সামার সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইউজিসি এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুন্নবী মোল্লা কালবেলাকে বলেন, আমরা ইউজিসি থেকে ই-নথির মাধ্যমে অনুমোদন পেয়েছি। সরাসরি গিয়েও অনুমোদনের হার্ডকপি নিয়ে এসেছি। চলমান সামার সেমিস্টার থেকে আমাদের শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। জানা গেছে, স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের শর্ত পূরণ না করায় দেশের ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি। এর মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।

তবে, সম্প্রতি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়কে চলমান সামার সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি বিবেচনায় তাদের নিষেধাজ্ঞা তুলে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ কালবেলাকে বলেন, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি কিনেছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য তাদের কর্মপরিকল্পনাও সাজিয়েছে। সেজন্য তাদের শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। তবে, তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার শর্ত পূরণে ব্যর্থ হলে পুনরায় শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X