কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি বিজ্ঞপ্তি

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (প্রস্তাবিত) নামে নতুন সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যার বিজ্ঞপ্তিও এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়াধীন এই বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিকবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা—এই তিনটি ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামো অনুযায়ী (সনাতন পদ্ধতি) শিক্ষার্থী ভর্তি করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে এবং তা চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে—https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি নির্ধারিত হয়েছে ৮০০ টাকা। এই টাকা সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যে কোনো শাখা কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ধরা হয়েছে, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আর যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করেছে, তাদের নতুন করে আবেদন করতে হবে না। পূর্বের আবেদনই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (প্রস্তাবিত) তে ভর্তির আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে।

তিনটি ইউনিটে আবেদনের যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ও আসনসংখ্যাসহ বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রতিটি ইউনিটের নির্দেশিকায় উল্লেখ থাকবে। ইউনিট তিনটি হলো—কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিট।

আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট (শুক্রবার)। ওইদিন হবে কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। পরদিন ২৩ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ আগস্ট থেকে। আর পরীক্ষার আসন বিন্যাস জানা যাবে ২০ আগস্ট থেকে ভর্তির ওয়েবসাইটেই। collegeadmission.eis.du.ac.bd

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X