কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কোটা বাতিল করে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির দাবি

কোটা বাতিল করে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির দাবি
ছবি : সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তথা স্কুলে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পোষ্য কোটাসহ সবধরনের কোটা বাতিলেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া বলেন, লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হলে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে ভর্তি কোচিংয়ের বাড়াবাড়ি বন্ধ হবে এবং কোমলমতি শিক্ষার্থীরা অযথা মানসিক চাপ থেকে মুক্তি পাবে।

নেতৃদ্বয় আরও বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে পুনরায় ভর্তি প্রথা চালু করা হলে কোচিং বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। অভিভাবকরা অসম প্রতিযোগিতার মধ্যে পড়বেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

অভিভাবক ঐক্য ফোরামের নেতারা বলেন, ভর্তি নীতিমালা থেকে সবধরনের কোটা বাতিল করলে শিক্ষা মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে থাকবে। ভর্তি প্রক্রিয়ায় বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে।

বিবৃতিতে তারা শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি ধার্য না করারও দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X