শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কোটা বৈষম্য নিরসনের একদফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উত্তাল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে মিলিত হয়। পরে তারা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় সিলেট শহরের লিডিং ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি। যারা আবাসিক হলগুলাতে অবস্থান করছে তাদের ওপর কেউ আঘাত করতে পারবে না এবং তাদের সম্পূর্ণ নিরাপত্তা আমরা দিব।

শাবির কোটাবিরোধী আন্দোলনে সমন্বয়ক আসাদুল্লাহ গালিফ বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার ভাইদের ওপর হামলা করা হয়েছে। এতে কয়েকশত আন্দোলনকারী আহত হয়েছেন। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ভাইদের ওপর কেউ হামলা করবে তা আমরা কোনোভাবে মেনে নিব না। আমাদের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের নেতারা কোটাবিরোধী আন্দোলনে উপস্থিত থাকায় তাদের হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেও কেন ছাত্রলীগের নেতারা এখনো হলে পরে আছে? তারা কীসের লোভে এখনো হলে অবস্থান করছে? তাদের আয়ের উৎস কী? আর যদি আমার ভাইদের ওপর হামলা করা হয় আমরা সহ্য করব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X