চবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী বা ছাত্রসংগঠনের কর্মীদের হলে থাকার সুযোগ নেই : চবি উপাচার্য 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের। ছবি : কালবেলা

অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ থাকলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) ১০টা পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।

বুধবার দুপুরে চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে হল ছাড়ার সিদ্ধান্তের পর হল ছাড়বেন না বলে উপাচার্য বরাবর একটি চিঠি দেন সাধারণ শিক্ষার্থীরা। চিঠিতে উল্লেখ করা হয়, আমরা সাধারণ শিক্ষার্থী যারা হলে অবস্থান করছি তাদের অধিকাংশেরই নানাবিধ প্রয়োজনীয়তার কারণে হল ত্যাগ করা সম্ভব নয়। এমতাবস্থায়, সাধারণ শিক্ষার্থীদের হলে অবস্থান করা অপরিহার্য হয়ে পড়েছে।

চিঠিতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর তিনটি দাবি জানান। দাবিসমূহ হচ্ছে- সাধারণ শিক্ষার্থীদের কোনো অবস্থাতেই হল ত্যাগে বাধ্য করা যাবে না। হলের বাইরে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে একজন হাউস টিউটর উপস্থিত থাকবেন।

শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হলে থাকার অনুমতি দেওয়া হয়। এরপরেও শিক্ষার্থীরা হলে অবস্থান করলে প্রশাসন ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম।

তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে হল ত্যাগের সময়সীমা আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে সবাইকে হলত্যাগ করতে হবে। পাশাপাশি যারা ক্যাম্পাসের আশপাশে এক কিলোমিটার এলাকাজুড়ে কটেজ কিংবা ভাড়া বাসায় থাকতেছেন তাদেরও চলে যেতে হবে। অন্যথায় পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের কালবেলাকে বলেন, শিক্ষার্থী বা কোনো ছাত্র সংগঠনের কর্মীদের হলে থাকার সুযোগ নেই। তবে যৌক্তিক কারণ দেখাতে পারলে সকাল পর্যন্ত হলে থাকতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X