চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চাবিপ্রবির দুই শিক্ষককে বহিষ্কার

সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন। ছবি : কালবেলা
সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন। ছবি : কালবেলা

শৃঙ্খলা পরিপন্থি ও নানা উসকানিমূলক কাজে জড়িত থাকাসহ একাধিক অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) চাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আব্দুল হাই (অব.) কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কার করা হয়।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে চাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন বিভিন্ন সময় বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে ব্যাঙ্গ করে এবং উপাচার্যের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অকথ্য ও অশ্লীল ভাষায় তথ্য শেয়ার করে ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে এবং উসকানিমূলক কথাবার্তা বলে যার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া শিক্ষার্থীদের একটি অংশকে নানাভাবে উসকানিমূলক কাজে ব্যবহার করে এবং যা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী এবং এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

এদিকে অভিযোগ প্রসঙ্গে মাহমুদ ও নাজিম বলেন, এটুকুই বলব আমাদের সাথে অন্যায় করা হয়েছে। যা মানার মতো নয়।

জানা গেছে, উক্ত শিক্ষকরা ক্যাম্পাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। এজন্য বর্তমান ভিসির সঙ্গে তাদের সম্পর্কের অবণতি হয়। ভিসি নিচের চেয়ার রক্ষার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে থাকা শিক্ষকদের হয়রানি করছেন বলে শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X