কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

তেজগাঁও কলেজ থেকে মুছে দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম 

অনুষ্ঠান চলাকালেই ব্যানারে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঢেকে দেওয়া হয়। ছবি : কালবেলা
অনুষ্ঠান চলাকালেই ব্যানারে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঢেকে দেওয়া হয়। ছবি : কালবেলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ‍মুছে রাজধানীর তেজগাঁও কলেজ অডিটোরিয়ামের নতুন নামকরণ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) তেজগাঁও কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে নতুন নামকরণ করা হয়।

শিক্ষার্থীরা জানান, বুধবার সকাল ১১টায় কলেজের প্রাণীবিদ্যা বিভাগ ‘আসাদুজ্জামান খান কামাল অডিটোরিয়ামে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি এবং জুলাই বিপ্লবে গণহত্যার ব্যাপক অভিযোগ থাকায় তার নামে কলেজের অডিটোরিয়ামের থাকার প্রবল আপত্তি জানান তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্তর নেতৃত্বে একদল ছাত্র।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে কলেজ প্রশাসন। এ সময় কলেজটির শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী ফারহান আহামেদ সুজন, মাহাদী, সানজিল প্রমুখ আলোচনায় অংশ নেন।

পরে শিক্ষার্থীদের দাবি মেনে নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন এবং উভয়পক্ষের সম্মতিতে অডিটোরিয়ামের নামকরণ করা হয় ‘তেজগাঁও কলেজ অডিটোরিয়াম-১’। এ সময় তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানের ব্যানারে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঢেকে দেয় ছাত্ররা।

শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত বলেন, যিনি শত শত শিক্ষার্থী হত্যার উসকানিদাতা, যার নামে শিক্ষার্থী হত্যার অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে তার নামে কোনো স্থাপনা থাকতে পারে না। তাই কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে অডিটোরিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে।

বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিন জানান, শিক্ষার্থীদের চাওয়ায় নামটি পরিবর্তন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X