কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

জাবিতে কোনো কমিটিই নেই, হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে : ছাত্রদল

ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ছাত্রদলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সংগঠনটি জানিয়েছে, প্রকৃতপক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো কমিটি নেই। ফ্যাসিস্টদের পতনের পর কেউ কেউ নতুনভাবে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত হলেও তাদেরকে ছাত্রদলের কর্মী বানিয়ে দেওয়ার সুযোগ নেই। প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোনো অঙ্গসংগঠনের বর্তমান পদধারী একজন নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিল না।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল খুনীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের বিষয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার এবং গণমাধ্যমকে প্রাপ্ত তথ্যগুলো যথাযথভাবে যাচাই বাছাইয়ের অনুরোধও জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

‘তারা আমাদের অভিভাবক, যেটা বলবে সেটাই করা উচিত’

মৌলভীবাজার জনসমাবেশের মঞ্চে তারেক রহমান

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় : মির্জা ফখরুল

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

১০

অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ  

১১

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

১২

বিএনপি-জামায়াত সংঘর্ষ

১৩

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

১৪

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

১৫

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

১৬

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

১৭

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

১৮

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

১৯

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

২০
X