জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বুদ্ধিজীবীদের ভারতীয়রাও হত্যা করেছে : রইছ উদ্দীন

বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি : কালবেলা

বুদ্ধিজীবীদের শুধু রাজাকার, আল বদররা হত্যা করেনি, ভারতীয়রাও হত্যা করেছে বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, বাংলাদেশের দ্বারপ্রান্তে এসে আমাদের সূর্যসন্তানদের হত্যা করা হয়। আমরা বলি, যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে এসেও আমরা তাদের তালিকা করতে পারিনি। অসংখ্য বুদ্ধিজীবী শহীদ হয়েছেন, আমরা তাদের তালিকাও করতে পারিনি। আমাদের সূর্যসন্তানদের কারা হত্যা করল তাও বের করতে পারিনি। আমাদের দায় আমরা মাথায় নিয়ে বলছি, যারা দেশ স্বাধীনের পর নেতৃত্বে এসেছিল এ দায় সবচেয়ে বেশি তাদের।

তিনি আরও বলেন, এ দেশ স্বাধীন করেছিল আপামর জনতা, আর ক্রেডিট নিল একজন ব্যক্তি। বৈষম্য তো সেই একাত্তরেই শুরু হয়েছিল। আমাদের সত্যিকার অর্থে এই দেশকে ভালোবাসতে হবে। এই দেশের কতিপয় লোক ভারতীয় স্লোগান দিলে খুশি হয়, আবার এক শ্রেণির লোক পাকিস্তানের নাম করলে খুশি হয়। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যারা ধারণ করে তারাই এ দেশকে সত্যিকারের ভালোবাসে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. নাসির উদ্দীন ও ইতিহাস বিভাগের শিক্ষক ড. নাসির আহমেদ। আরও বক্তব্য দেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

ছাত্রদলের দাবির মুখে আ.লীগ নেতাদের ৩০০ বই জব্দ করল প্রশাসন

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন:ডা. রফিক

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১০

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১১

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১২

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

১৫

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১৬

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১৭

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১৮

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৯

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

২০
X