রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় রাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২

আহত শিক্ষার্থীকে দেখতে সহপাঠীরা হাসপাতালে। ছবি : কালবেলা
আহত শিক্ষার্থীকে দেখতে সহপাঠীরা হাসপাতালে। ছবি : কালবেলা

সাঁকো পার হতে চাঁদা না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পদ্মা গার্ডেন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, হাসিম রানা ও মেহেদী হাসান ফুয়াদ। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের থেকে জানা যায়, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পদ্মা নদীর চরে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় পদ্মা নদীর পার্শ্ববর্তী পদ্মা গার্ডেন এলাকায় একটি সাঁকো পার হতে যায়। সাঁকো পার হওয়ার জন্য স্থানীয়রা তাদের কাছে জনপ্রতি ১০ টাকা করে দাবি করেন। শিক্ষার্থীরা এ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা, রামদা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে দুই শিক্ষার্থী গুরুতর ও কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসিম নামের একজনকে ৩১ নম্বর ওয়ার্ডের অর্থপেডিকস বিভাগে ভর্তি করা হয়েছে। তার পুরো শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

হামলার বিষয়ে জানতে চাইলে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাওসার আলী বলেন, ‘আমরা পদ্মা গার্ডেন এলাকায় একটা সাঁকো পার হচ্ছিলাম। স্থানীয় কয়েকজন আমাদের কাছে জনপ্রতি ১০ টাকা করে চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের ওপর আক্রমণ করে। একপর্যায়ে পদ্মা গার্ডেনের সব লোক জড়ো হয় এবং লাঠিসোঁটা ও রামদা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট বলা যাচ্ছে না। তদন্তসাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি সাঁকো পার হওয়ার সময় টাকা দাবি করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ওপর স্থানীয়রা হামলা করেছে। তাদের ভেতর একজনকে গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি করা হয়েছে। আমি এবং প্রক্টরিয়াল বডির দুই সদস্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং হাসপাতালে দেখা করেছি। বোয়ালিয়া থানার ডিসিকে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X