নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

নোবিপ্রবির ছাত্রী হলের খাবারে নখ কাটার মেশিন

খাবারে পাওয়া গেছে নখ কাটার মেশিন। ছবি : সংগৃহীত
খাবারে পাওয়া গেছে নখ কাটার মেশিন। ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল’ এ রাতের খাবারে নখ কাটার মেশিন পাওয়া গেছে। এ ঘটনায় ক্যানটিন অপারেটরকে অপসারণ করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খাওয়ার সময় এক ছাত্রী খাবারে নখ কাটার মেশিন পান।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি রাতে ডাইনিং থেকে মুরগির গিলা কলিজা নিয়ে আসি। রুমে এসে প্যাকেট খুলে দেখি নেইল কাটার। কাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, খাবারে এটা দেখতে পেয়ে খাবার না খেয়েই থাকতে হয়েছে আমাকে।

অন্য আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের ডাইনিংয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নাই। হলের মামাদের ঘরের বাচ্চারা সবসময় ডাইনিংয়ে থাকে। কী যে একটা বাজে পরিবেশ এ ডাইনিংয়ে। একদিন একটা ছেলে অপরিষ্কার হাতে খিচুড়ির পাতিল থেকে খাচ্ছিল। খালারা সেই খাবার আমাদের কাছে বিক্রি করেন। নিজ চোখে দেখার পর থেকে অরুচি চলে আসছে।

জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলের প্রভোস্ট মো. নাসির উদ্দিন বলেন, খাবারে নখ কাটার মেশিন পাওয়ার খবর জানার পর আমরা বর্তমান অপারেটরকে বাদ দিয়েছি। নতুন অপারেটরের জন্য ক্যানটিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। আগামী মাসের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যানটিন পরিচালনা করবে। এর আগেই বর্তমান অপারেটরের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল কিন্তু আমরা তাকে বারবার সতর্ক করার পরেও এ রকম ঘটনা ঘটিয়েছে। আমরা তাকে বাদ দিয়ে ১ তারিখ থেকে নতুন অপারেটর নিয়োগ দিচ্ছি। বর্তমান অপারেটর এ মাসের শেষ পর্যন্ত ক্যানটিন চালাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X