কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক শিবলুর রাহমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রাহমান। ছবি : সংগৃহীত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রাহমান। ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রাহমান।

শনিবার (২৪ মে) নোবিপ্রবি রেজিস্ট্রার তামজিদ হোছাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রাহমানকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ নিয়োগ বিবেচিত হবে। এ নিয়োগ ২৪ মে কার্যকর হবে। বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।

ড. মো. শিবলুর রাহমান বলেন, আমি ছাত্রজীবন থেকেই বিভিন্ন এক্সট্রাকারিকুলাম একটিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম, তা ছাড়া জাপান ও আমেরিকার ইউনিভার্সিটিগুলোর বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গেও কাজ করার সুযোগ হয়েছিল এবং খুব কাছ দেখেছি।

তিনি আরও বলেন, আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন জাহাঙ্গীরনগর অ্যাডভেঞ্চার ক্লাব, সায়েন্স ক্লাব ও ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) মতো বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে ওঠে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের নতুন এ পরিচালক বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি যাতে করে ছাত্রছাত্রীরা বৈষয়িক বিষয়েও সচেতন হয় সেজন্য বিভিন্ন এক্সট্রাকারিকুলাম একটিভিটিসের পৃষ্টপোষকতায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগকে ছাত্রছাত্রীরা সবসময় তাদের পাশে পাবে বলে আশা রাখি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X