ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৮০ ঘণ্টা পর অনশন ভাঙলেন ঢাবির শিক্ষার্থীরা 

পানি পান করিয়ে অনশন ভাঙালেন ঢাবি ভিসি। ছবি : কালবেলা
পানি পান করিয়ে অনশন ভাঙালেন ঢাবি ভিসি। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রায় ৮০ ঘণ্টা ধরে অনশনরত তিন ছাত্র অনশন ভেঙেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের আশ্বাসের পর তারা অনশন ভাঙেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাবির ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান উপাচার্য। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেলে অনশনরতদের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি পূরণের আশ্বাস দেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজাহার আগেই ডাকসু নির্বাচনের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানান তিনি। তার এই আশ্বাসের ফলে অনশনরত তিন ছাত্র অনশন ভাঙতে রাজি হন।

তিন দফা দাবিতে গত বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটায় ঢাবির ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। একই দিন সন্ধ্যায় ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম অনশনে বসেন। পরবর্তীতে ২২ মে সন্ধ্যায় তাদের সঙ্গে অনশনে বসেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১০

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১১

চলন্ত মাইক্রোবাসে আগুন

১২

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৩

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৪

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৫

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৬

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৭

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৮

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৯

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

২০
X