খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খুবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লবণচরা থানা। ছবি : সংগৃহীত
লবণচরা থানা। ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী মাহফুজা আফরিন উপমার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) খুলনার লবণচরা থানাধীন জিন্নাপাড়া আমির হোসেন লেন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওই ছাত্রী ওই এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মাহফুজা আফরিন উপমা খাবার খেয়ে রাতে ঘুমাতে যান। পরদিন সকালে ডেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকতে তার নিজের কক্ষের জানালা থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ নিচে নামায়। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান কালবেলাকে বলেন, উপমা এক প্রকারের জেদী মেয়ে ছিল। মেয়ে আত্মহত্যা করতে পারে জেনে তার মা-বাবা ঘরে কোনো ফ্যান দেয়নি। কিন্তু ফ্যানের হুক থাকায় সেখানে ওড়না ঝুলিয়ে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X