বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:২৯ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনের হত্যা মামলায় বেরোবি শিক্ষক গ্রেপ্তার

বেরোবি শিক্ষক মাহমুদুল হক। ছবি : কালবেলা
বেরোবি শিক্ষক মাহমুদুল হক। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনের সময় রংপুর নগরীতে জামায়াত কর্মী ছমেস উদ্দিন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ধাপ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে হাজীরহাট থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের কোর্ট ইন্সপেক্টর শাহিনূর আলম জানান, গ্রেপ্তারের পর মাহমুদুল হককে বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারের পর মাহমুদুল হকের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন তার স্ত্রী। তিনি তার স্বামীকে নির্দোষ দাবি করে ফেসবুকে লেখেন, ‘আমার হাজবেন্ড এ রকম কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন‌ না। তিনি পুরোপুরিভাবে নির্দোষ। এটি একটি পরিকল্পিতভাবে সাজানো মিথ্যা মামলা। আমি আমার হাজবেন্ডের স্নেহভাজন শিক্ষার্থী, সম্মানিত সহকর্মী, সাংবাদিকতা পেশার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সবার পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২ আগস্ট সন্ধ্যার দিকে রংপুর নগরীর রাধাকৃষ্ণপুর মৌলভী পাড়ায় ছমেস উদ্দিনের বাড়ি লাগোয়া মুদি দোকানে তাকে ধরতে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা যায়। তাকে দোকান থেকে নেমে আসতে বললে তিনি দোকান থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ধাওয়া করে। তিনি পড়ে গেলে আসামিদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করে জখম করা হয়। মাথার পেছনে রামদা ও রড দিয়ে এবং পিঠের পেছনে চায়নিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে পুলিশের কাছে সোপর্দ করার সময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যার ঘটনার ১০ মাস পর গত ৩ জুন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে হাজীরহাট থানায় হত্যা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৫৪ জনকে আসামি করা হয়। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক ৫৪ নম্বর আসামি।

নগরীর হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ছমেস উদ্দিন হত্যা মামলায় শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X