ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আজিমুল হক (৪২) নামে এক রিকশাচালক জানান, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দুপুরে তার গন্তব্যস্থলে যাওয়ার পথে ওই রিকশাচালককে শোয়া অবস্থায় দেখেন। বিকেলে একই পথ দিয়ে ফেরার সময় ওই চালককে একই অবস্থায় দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। তারপর ওই ছাত্র পার্শ্ববর্তী চালকদের বিষয়টি সম্পর্ক অবহিত করেন।

খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, মো. ইসরাফিল প্রাংসহ বেশ কয়েকজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে পৌঁছান। পরে শাহবাগ থানা পুলিশও সেখানে আসে।

এ বিষয়ে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমরা রাত আটটার দিকে মারা যাওয়ার খবর পাই। এরপর এখানে আসি। পরে রাত ৮টা ৫০ মিনিটে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X