রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে সিওআইবির সহযোগিতায় অভিযান, আট প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানের সময় জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত
অভিযানের সময় জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খাবারের দোকানে কনজুমার ইয়ুথ বাংলাদেশ-সিওয়াইবি রাবি শাখার সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়েছে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টুকিটাকি চত্বর ও এর আশপাশের আট খাবারের দোকানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে পরিচালিত এই অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, সহকারী প্রক্টর ড. মো. জহুরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফজলে এলাহি ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর সহকারী পরিচালক মো. ইয়ামিন ইসলাম, সিওয়াইবি রাবি শাখার সভাপতি মো. মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক তাহমিদ ফুয়াদসহ কমিটির সদস্যরা।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পক্ষ থেকে আসা অভিযোগের ভিত্তিতে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইনসহ মূল্য তালিকা নির্ধারণ করতে প্রত্যেক খাবারের দোকানকে সতর্ক করা হয়। কিন্তু ব্যবসায়ীদের থেকে আশানুরূপ ফল না পাওয়ায় ও বিভিন্ন অনিয়মের মাত্রা বেড়ে যাওয়ায় মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে তাদের পুনরায় সতর্ক করার পাশাপাশি আট খাবারের দোকানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের প্রতি শাস্তির বিধান ও করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X