বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

শনিবার (১২ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘চাঁদাবাজি বন্ধ করো’, ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘নিরাপদ শহর চাই’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আশরাফুল ইসলাম রাব্বি বলেন, ‘সোহাগ ভাই শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। এটি প্রমাণ করে, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা চাই, অবিলম্বে এই হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

মিছিল শেষে সদস্যসচিব শাওন আহমেদ সৈকত বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সোহাগ ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। সেই সঙ্গে, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।’

সমাবেশে আরও বলা হয়, মিটফোর্ডের এই নৃশংস হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X